Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হোমনায় ২ শিশুসহ প্রবাসীর স্ত্রীকে হত্যা

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০২ pm ১৮, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

শাহ আলম জাহাঙ্গীর,কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী এক নারী ও ২ শিশুকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার দিবাগত রাতে এ নির্মম হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন উত্তর মনিপুর গ্রামের সৌদি প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখি (৩২) ও তার শিশু ছেলে মো. হোসাইন (৪) এবং নিহত নারীর প্রবাসী ভাসুর আব্দুস সাত্তারের ছেলে জুবায়েদ (৭)। তারা সবাই জহিরুল ইসলামের ঘরে ঘুমিয়ে ছিলেন।

নিহতদের স্বজনরা জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাদের ধারনার বাইরে।তাদের কোনো শত্রুও ছিল না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছেন। তথ্য উপাত্ত সংগ্রহ করছেন। এখনও লাশ উদ্ধার করা হয়নি।
এ ঘটনায় পুলিশের ইন্সপেক্টর দীনেশ চন্দ্র দাশ গুপ্ত জানান, সিআইডি ও পিবিআই আসার পর সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য পাঠানো হবে।

নিহত পাপিয়া আক্তারের ভাই মো. সাইদুল হক জানান, তারা সকালে তার বোন ও ভাগিনার খুন হওয়ার খবর পেয়ে বাড়িতে এসেছেন। নিহত পাপিয়া আক্তারের ভাগিনা আমান উল্লাহরও একই বক্তব্য। তিনিও শুনেছেন কে বা কারা তার ফুপু ও ফুপাতো ভাই হোসাইন এবং তার চাচাতো ভাই জুবাইদকে জবাই করে ভেতরে ফেলে রেখেছে।

খুন হওয়া শিশু জুবাইদের মা লিপি আক্তার বলেন, তার শিশু ছেলে জুবাইদ কাল (সোমবার) রাতে তার বড় আম্মুর (বড় চাচী) সঙ্গে ঘুমানের বায়না ধরে। সে অনুযায়ী রাতে খাবার খেয়ে সেও তাদের সঙ্গে ছিল। সকালে অনেক বেলা হয়ে যাওয়ায় ছেলেকে খাওয়ানোর জন্য ডাকতে গেলে এমন মর্মান্তিক ঘটনা দেখেন। প্রথমে তার বড় ছেলে সাত বছরের জুনাইদকে পাঠান জুবাইদকে ডাকার জন্য।

দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে জুবাইদকে কাঁথা মুড়ি দিয়ে গড়াগড়ি করে শুয়ে থাকা অবস্থায় রয়েছে বলে মা লিপি আক্তারকে জানান। পরে তিনি ঘরে ঢুকে প্রথমে জা’য়ের ছেলেকে জবাই করা অবস্থায় দেখতে পান পরে একে একে অন্য দুটি কক্ষ থেকে জা এবং নিজ সন্তানের গলা কাটা লাশ খুঁজে পান।

ঘরের দরজার কাছে একটি ছুরি পেয়েছেন। তিনি কারও সঙ্গে তাদের কোনো শত্রুতা অথবা পারিবারিক কোনো ঝামেলা ছিল না বলে জানান; এবং তার জা’ও ভালো ছিলেন। কারও সঙ্গে অনৈকি কোনো সম্পর্কও ছিল না বলে জানান।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, এখনও কোনো ক্লু পাওয়া যায়নি। ঘর থেকে কোনো কিছু খোয়া যাওয়ার বিষয়টিও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ফোনে নিহত পাপিয়া আক্তার সুখির প্রবাসী স্বামীর সঙ্গে কথা বলে তার বরাত দিয়ে তিনি আরও জানান, তাদের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নগরকান্দায় মিজানুর রহমান বাবু সাংবাদিকের ওপর হামলা
  • রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
  • নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫
  • শিক্ষামন্ত্রীকে নিয়ে ইরফানের সরল সতর্কবার্তা
  • যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচন দেওয়া হবে : স্থানীয় সরকার মন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম