Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বর্জিত পরীক্ষা পুনঃগ্রহণ ও সেশনজট মুক্তির দাবিতে নওগাঁ পলিটেকনিক শিক্ষার্থীদের স্মারকলিপি

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৪৩ am ১৮, ফেব্রুয়ারী ২০২৬
in ক্যাম্পাস
A A
0
0-0x0-0-0#

0-0x0-0-0#

মো: এ কে নোমান, বিশেষ প্রতিনিধি:

বর্জনকৃত গত ৩, ৫ ও ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের পর্ব সমাপনী পরীক্ষা দ্রুত পুনঃগ্রহণ, লিখিত পরীক্ষার পর দ্রুত প্রাকটিক্যাল পরীক্ষা আয়োজন এবং পরবর্তী পর্বের পর্ব পরিকল্পনা প্রকাশের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. নাসিমুজ্জামানের হাতে আনুষ্ঠানিকভাবে এ স্মারকলিপি তুলে দেওয়া হয়। স্মারকলিপিটি চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর প্রেরণের জন্য অধ্যক্ষের মাধ্যমে প্রদান করা হয়, যা পাঠানো হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকায়।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, সাম্প্রতিক পরিস্থিতির কারণে নির্ধারিত তারিখে পর্ব সমাপনী পরীক্ষাগুলো বর্জিত হওয়ায় পুরো একাডেমিক কার্যক্রমে মারাত্মক অচলাবস্থা তৈরি হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে গভীর অনিশ্চয়তা ও হতাশা দেখা দিয়েছে এবং সেশন জট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা প্রকট হয়ে উঠেছে।

তারা বলেন, এ অবস্থায় ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’-এর পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে যে, বর্জনকৃত ৩, ৫ ও ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের পরীক্ষাগুলো আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে পুনঃনির্ধারণ করে দ্রুত গ্রহণের ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে লিখিত পরীক্ষার কার্যক্রম শেষ হওয়ার পর কোনো ধরনের অযথা বিলম্ব ছাড়াই প্রাকটিক্যাল পরীক্ষাসমূহ সম্পন্ন করে পরবর্তী পর্বের পর্ব পরিকল্পনা প্রকাশ করা অত্যন্ত জরুরি।

স্মারকলিপিতে আরও বলা হয়, পরবর্তী পর্বের সময়সূচি প্রণয়নের ক্ষেত্রে চলমান সেশন জট, শিক্ষার্থীদের বয়সসীমা, চাকরির প্রস্তুতি ও উচ্চশিক্ষার সুযোগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। বাস্তবসম্মত ও শিক্ষাবান্ধব সিদ্ধান্ত না হলে শিক্ষার্থীদের একটি বড় অংশ দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

এ সময় নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তারা শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ভয়াবহ সংকট তৈরি হবে, যার দায় শেষ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নগরকান্দায় মিজানুর রহমান বাবু সাংবাদিকের ওপর হামলা
  • রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
  • নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫
  • শিক্ষামন্ত্রীকে নিয়ে ইরফানের সরল সতর্কবার্তা
  • যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচন দেওয়া হবে : স্থানীয় সরকার মন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম