Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫৫ pm ১৭, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তারেক রহমান রাষ্ট্রীয় দায়িত্ব পালনের প্রথম দিনেই ব্যস্ত কর্মসূচি অনুসরণ করবেন।

আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার দাপ্তরিক কার্যক্রম শুরু হবে। একই দিন বিকেলে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে সচিবালয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আজ মঙ্গলবার বিকেলে তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের মন্ত্রিপরিষদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। এবারের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্কসহ অন্তত ১৩টি দেশের শীর্ষ প্রতিনিধি। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা বিশেষ অতিথি হিসেবে নয়াদিল্লির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধান এবং কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ। দেশি-বিদেশি কয়েক হাজার অতিথির উপস্থিতিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা উৎসবমুখর রূপ ধারণ করেছিল।

উল্লেখযোগ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোট শরিকদের সঙ্গে মিলিয়ে তাদের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১২টি। দীর্ঘ কয়েক দশকের পর এ আয়োজনের সবচেয়ে বড় চমক ছিল বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবনের উন্মুক্ত চত্বরে শপথ অনুষ্ঠান আয়োজন।

Tags: জাতীয় সংসদ নির্বাচনতারেক রহমানবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তারেক রহমানের মন্ত্রিসভায় সুপ্রিম কোর্টের ৭ আইনজীবী
  • রংপুর মিঠাপুকুরে ২য় বিয়ে নিয়ে নাটকীয় ঘটনা
  • সবার ঐক্যেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে: এ্যানি
  • বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সংসদে বিরোধীদলীয় নেতা হলেন যারা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম