বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নতুন সরকার গঠন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানসহ ৪৯ সদস্যবিশিষ্ট পূর্ণমন্ত্রী-প্রতিমন্ত্রীর সমন্বয়ে মন্ত্রিপরিষদ গঠিত হওয়ায় আন্তঃমন্ত্রণালয় কর্মচারী এসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই আনন্দ ও গর্ব সারাদেশের সাধারণ মানুষকে অনুপ্রাণিত করেছে। আশা করা হচ্ছে, বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মাধ্যমে সরকারি কর্মচারিদের জীবনমান, সামাজিক মর্যাদা, জীবনধারণ এবং পেশাগত বিকাশের ক্ষেত্রে চলমান নানা প্রতিবন্ধকতা, জটিলতা ও প্রশাসনিক দৈন্যতা দ্রুত নিরসন হবে।
কর্মচারী সংগঠনটি আরও জানায়, দক্ষ ও অভিজ্ঞ দেশপ্রেমিক কর্মী বাহিনী গড়ে তোলা হবে, কারণ সরকারি কর্মচারিরাই দেশের, জাতির ও সরকারের মূল চালিকাশক্তি। নতুন মন্ত্রিপরিষদ সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

