Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বীরগঞ্জে প্রথমবারের মত দেশীয় প্রযুক্তিতে বাটন মাশরুম চাষের সফলতা অর্জন

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১০ pm ১৭, ফেব্রুয়ারী ২০২৬
in কৃষি
A A
0

মো আরিফ ইসলাম, বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি :

দেশীয় বীজ থেকে প্রাকৃতিক শীতল পরিবেশে বাংলাদেশে প্রথমবারের মত দিনাজপুরের বীরগঞ্জে বাটন মাশরুম উৎপাদিত হয়েছে। প্রোটিনা রিসার্চ ফাউন্ডেশন ও বাহারী এগ্রোটেকের যৌথ উদ্যোগে দেশেই বীজ, কম্পোস্ট এবং প্রাকৃতিক পরিবেশে বাটন মাশরুম উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দক্ষিণ নিজপাড়া গ্রামে নিজস্ব খামারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রোটিনা রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদা ইসলাম।

সংবাদ সম্মেলনে বীজ উৎপাদন, কম্পোস্ট সার তৈরী, বাটন মাশরুম চাষ পদ্ধতি ও পুষ্টিগুণ, বাজারের চাহিদা এবং বাজারজাতকরণের বিষয়ে অবহিত করা হয়। প্রোটিনা রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদা ইসলাম আরো জানান, আমরা নিজেদের উদ্যোগে বাটন মাশরুমের বীজ তৈরী করার জন্য ল্যাবরেটরী তেরীর উদ্যোগ গ্রহণ করি। পরবর্তীতে কম্পোস্ট তৈরীর মাধ্যমে ছোট পরিসরে বাটন মাশরুম চাষ করে সফল হই। এ কাজের বিভিন্ন ধাপে কি কি প্রতিকূলতা ও প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন তার বিস্তারিত দিক তুলে ধরা হয় এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন বিভাগের অধ্যাপক ড. এ কে ওবায়দুল হক মাশরুমের পুষ্টিমান সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের অবগত করেন। তিনি জানান, প্রতি ১০০ গ্রাম কাঁচা মাশরুমে রয়েছে প্রায় ২.৭৫ গ্রাম প্রোটিন, ২.৫ গ্রাম শর্করা, ০.৫ গ্রাম চর্বিসহ উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন বি-কমপ্লেক্স ও অন্যান্য মিনারেল। দৈনিক খাদ্য তালিকায় এই মাশরুম থাকলে দেহের বৃদ্ধি, গঠন ও রোগ প্রতিরোধ এবং ইমিউনিটি বাড়াতে সাহায্য করার পাশাপাশি এন্টি ডায়াবেটিক, এন্টি ক্যান্সার, এন্টি হাইপারটেশন ও এন্টি ইনফ্লামেশন হিসেবে কার্যকর ভূমিকা পালন করে থাকে।

সংবাদ সম্মেলনে বাহারী এগ্রোটেকের পার্টনার প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান জানান, প্রতিবছর ভারত ও থাইল্যান্ডসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাটন মাশরুম ও বীজ আমদানি করা হয়।যার মূল্যমান শত কোটি টাকার বেশি। অথচ দেশীয় কাঁচামাল দিয়ে চাষকৃত মাশরুম দেশের চাহিদা মিটিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করার যথেষ্ট সুযোগ রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে বাহারি এগ্রোটেকের পার্টনার প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান ও প্রকৌশলী মোঃ ফাহিম রহমান, গবেষক মোঃ সালাউদ্দিন, মোঃ মিম ইসলাম, মোঃ জিম ইসলাম ও আকতার কবির কানন উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সবার ঐক্যেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে: এ্যানি
  • বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সংসদে বিরোধীদলীয় নেতা হলেন যারা
  • চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের কলেজ মুখী করার উদ্যোগ 
  • তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম