Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০১ pm ১৭, ফেব্রুয়ারী ২০২৬
in দুর্ঘটনা
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার মৈশালা এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে পাংশা ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দিনাজপুরের মধ্যপাড়া থেকে ভাঙ্গাগামী পাথরবোঝাই যশোর-ট-১১-৬২৫০ নম্বরের একটি ট্রাক মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সড়কের পাশে নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা কুষ্টিয়া থেকে ঢাকাগামী গ্যাস বার্নার মালবাহী ঢাকা মেট্রো-ন-২০-৬৩৪১ নম্বরের একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি সড়কের পাশের খালে পড়ে যায় এবং ট্রাকটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ট্রাকটির চালক সাব্বির হোসেন, তিনি যশোরের চৌগাছা উপজেলার রাকিব হোসেনের ছেলে। অপরদিকে কাভার্ড ভ্যানটির চালক রাসেল আহম্মেদ, তিনি কুষ্টিয়া সদর উপজেলার ইউনুস আহম্মেদের ছেলে।

তবে পাথর বোঝাই ট্রাকটির চালক সাব্বির হোসেন কিছুটা ঘুমঘুম অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে স্বীকার করেন।

দুর্ঘটনার সময় দুই চালকই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেননি বলে জানা গেছে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সংসদে বিরোধীদলীয় নেতা হলেন যারা
  • চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের কলেজ মুখী করার উদ্যোগ 
  • তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • আগামীকাল গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম