Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিএনপিতে যোগ দিয়েও রেহাই পেলোনা নীলফামারীর ইটাখোলা ইউপি চেয়ারম্যান

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৫ pm ১৭, ফেব্রুয়ারী ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।৷ তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নীলফামারী জেলা পর্যায়ের নেতা এবং জেলা কৃষক লীগের সহসভাপতি ছিলেন। হত্যা ও নাশকতা মামলার পলাতক আসামি হিসেবে দীর্ঘদিন পলাতক ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি বিএনপিতে যোগ দেন। নীলফামারী-২ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও তারেক রহমানের খালাতো ভাই প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের হাতে ফুলের তোড়া দিয়ে তার এই যোগদানের ঘটনা ব্যাপকভাবে ভাইরাল হয়। তুমুল সমালোচনার সৃষ্টি হয় জেলা জুড়ে। মামলা থেকে বাঁচতে বিএনপিতে যোগ দিলেও রেহাই মিললোনা তাঁর।

স্থানীয় সূত্র ও মামলার নথি অনুযায়ী, হেদায়েত আলী শাহ সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুরের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন। অভিযোগ রয়েছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রকাশ্যে বিরোধী দলীয় এজেন্টদের ওপর হামলা চালিয়ে ভোটকেন্দ্র থেকে বের করে দেন এবং কেন্দ্রজুড়ে নৌকা প্রতীকে সিল মারার উৎসব শুরু করেন।

এছাড়া চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এলাকার বহু সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ২০১৩ সালের ১৪ ডিসেম্বর নীলফামারী সদরের রামগঞ্জ বাজার এলাকায় সংঘটিত বহুল আলোচিত ও ভয়াবহ ‘রামগঞ্জ ট্রাজেডি’ হত্যাকাণ্ডেও হেদায়েত আলী শাহ ফকির প্রত্যক্ষ সহযোগী ছিলেন বলে এজাহারে উল্লেখ রয়েছে। ওই ঘটনায় অসংখ্য নিরপরাধ মানুষকে আসামি করে বছরের পর বছর জেল, রিমান্ড ও নির্যাতনের শিকার হতে হয়। অনেকেই বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হন।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা, অগ্নিসংযোগ ও লুটতরাজের ঘটনায়ও তিনি সরাসরি জড়িত ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ওইদিন জেলা শহরের বিভিন্ন বাসাবাড়ি, রাজনৈতিক কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক সহিংসতা চালানো হয়। তার বিরুদ্ধে নীলফামারী সদর থানায় জিআর-৩২০/২৪, জিআর-২৬৯/২৪ ও জিআর-২৬৭/২৪ মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের কলেজ মুখী করার উদ্যোগ 
  • তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • আগামীকাল গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
  • দিনাজপুরবাসীর প্রত্যাশা মাদকমুক্ত সীমান্ত, কর্মসংস্থান ও সুশাসন
  • বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে অনিন্দ্য ইসলাম অমিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম