Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকেরগঞ্জে নদী তীরের মাটি কেটে নেওয়ার অভিযোগ, স্থানীয় নেতা নিমাই কীর্তনীয়ার বিরুদ্ধে

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৮ pm ১৭, ফেব্রুয়ারী ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

মোঃ জাহিদুল ইসলাম

বাকেরগঞ্জের পান্ডব নদীর তীর সংলগ্ন মাটি অবৈধভাবে কেটে ইটভাটায় বিক্রি করার অভিযোগ উঠেছে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যফ্রন্টের সভাপতি নামে।

জানা যায়, উপজেলার কলস কাঠি ইউনিয়নের বাগদিয়া ঢাপড় কাঠি, সাদীশ আমতলী এলাকা সংলগ্ন পান্ডব নদীর তীরের মাটি কেটে বিক্রি করছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য ফ্রন্টের বাকেরগঞ্জ উপজেলা সভাপতি নিমাই কীর্তনীয়া।

দীর্ঘদিন ধরে এই অবৈধভাবে মাটি কাটার এই মহোৎসব কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষে কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় বেপরোয়া হয়ে উঠেছে চক্রটি। এ ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

ভেকু মেশিনের মাধ্যমে নদীর তীর ও খাসজমি থেকে মাটি কেটে পল্টনে করে বিভিন্ন ইট ভাটায় নিয়ে বিক্রি করছে এই চক্র। মাটি কেটে নেওয়ায় নদীপারে তৈরি হয়েছে গভীর ক্ষত।

সরেজমিন গিয়ে দেখা গেছে কলসকাঠি ইউনিয়নের পূর্ব বাগদিয়া গ্রামের টাটা ব্রিকস নামে একটি ইটভাটার মাটি সরবরাহ করে আসছে এই চক্রটি।

এলাকাবাসীর অভিযোগ, প্রতিবছর এই এলাকা থেকে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হয়। কিন্তু স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। বর্ষা মৌসুম এলেই এখানকার নদী তীরবর্তী বাসিন্দারা আতংকে থাকে। কারন যদি পার ভেঙে ঘর বাড়িনদীতে চলে যায়।

শুধু নদীর তীর নয়, এদের হাত থেকে ফসলি মাঠের পাশের খাসজমিও রেহাই পাচ্ছে না। এতে জমির স্বাভাবিক গঠন নষ্ট হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি ও পরিবেশে। মাটি কাটা বন্ধ না করলে বর্ষায় বড় বিপদ হবে।
নদীর তীর এভাবে কেটে নেওয়া হলে বর্ষায় বড় ধরনের নদীভাঙন দেখা দেবে। বসতভিটা ও কৃষিজমি ঝুঁকির মধ্যে পড়বে।

অথচ প্রকাশ্যে মাটি কাটলেও কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। খাসজমি থেকে অবৈধভাবে মাটি সরিয়ে নেওয়ায় আশপাশের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

মাটি কাটার ভেকু চালক জানান , ঢাকা থেকে ভেকু পল্টন এনেছেন স্থানীয় বাগদিয়া গ্রামের নিমাই কীর্তনীয়া নামের এক ব্যক্তি।

 

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে অনিন্দ্য ইসলাম অমিত
  • রংপুরে গ্রাম পুলিশ নিয়োগে রাজনৈতিক প্রভাব ও অভিযোগ
  • সিরাজগঞ্জে স্কুল ছাত্র হত্যা, তিন জনকে আমৃত্যু কারাদণ্ড
  • আবারও পর্দায় ঋতুপর্ণা-রোহিত জুটি
  • সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম