শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া এলাকা থেকে রোববার সকালে ৬৪ বছর বয়সী সৈয়দ হুমায়ুন কবির বাবুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
হুমায়ুন কবির বাবু কৃষি ব্যাংকের সাবেক কর্মচারী ছিলেন এবং ওই এলাকার মৃত সৈয়দ আব্দুল খালেকের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে তিনি মানসিকভাবে চাপে ছিলেন। ধারণা করা হচ্ছে, শনিবার রাতেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শেরপুর সদর থানার ওসি সোহেল রানা জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

