Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১০ হাজার পিস ইয়াবা জব্দ

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৬ pm ১৭, ফেব্রুয়ারী ২০২৬
in মাদক, সারাদেশ
A A
0

মো আলম, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি) পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক দেড়টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্থ ঘুমধুম বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩২ এর কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ দূরে জামালের ঘের এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি এ তথ্য নিশ্চিত করে বলেন, “সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদারের ফলে এ ধরনের মাদক উদ্ধার সম্ভব হচ্ছে। বিজিবি শুধু সীমান্ত সুরক্ষাই নয়, মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন,সীমান্তকে মাদকমুক্ত রাখতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

বিজিবি জানায়, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।

নিয়মিত এসব অভিযানের ফলে সীমান্ত এলাকায় চোরাচালান কার্যক্রম অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।সংবাদ

Tags: মাদক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লালমনিরহাট-৩ আসনের এমপি আসাদুল হাবিব দুলু পাচ্ছেন ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব
  • দিনদুপুরে রাজবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা
  • কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
  • প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম