Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুই শপথ নিলেন জামায়াতসহ ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা

Bangla FM OnlinebyBangla FM Online
১:১১ pm ১৭, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর জামায়াতের নির্বাচিত এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথও গ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। এ সময় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা অনুষ্ঠান থেকে চলে যান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এক নজিরবিহীন নাটকীয়তা তৈরি হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণ অনুষ্ঠান চলাকালে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়াকে কেন্দ্র করে প্রধান দুই রাজনৈতিক শিবিরের মধ্যে মতভেদ স্পষ্ট হয়ে উঠেছে।

সকাল পৌনে ১১টার দিকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। তবে তারা সাফ জানিয়ে দিয়েছেন যে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কোনো শপথ তারা গ্রহণ করবেন না। বিএনপির এই অবস্থান ঘোষণার পর থেকেই সংসদ এলাকায় গুঞ্জন শুরু হয়।

শুরুতে জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। তবে শপথ অনুষ্ঠানের এই পর্যায়ে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে দেখা যায়।

পরবর্তীতে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সংবাদমাধ্যমকে জানান, বিএনপি যেহেতু এই সংস্কার পরিষদের শপথ না নেওয়ার ঘোষণা দিয়েছে, তাই বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতও আর কোনো অতিরিক্ত শপথ গ্রহণ করবে না। অর্থাৎ, বিএনপি শপথ না নিলে জামায়াতও একই পথে হাঁটবে।

একই সুরে কথা বলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, আইন অনুযায়ী বিএনপি শপথ না নিলে ১১ দলীয় জোটও সংবিধান সংস্কার পরিষদের কোনো শপথ গ্রহণ করবে না।

Tags: এনসিপিজাতীয় সংসদ নির্বাচনজামায়াতসহ ১১ দলীয় জোটবাংলাদেশ জামায়াতে ইসলামীরাজনীতিশপথ গ্রহণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ
  • শপথের জন্য প্রস্তুত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা
  • শহীদ দিবস ও রমজানে বাজার নিয়ন্ত্রণ নিয়ে কাপ্তাইয়ে পেশাদার সাংবাদিকদের গুরুত্বপূর্ণ সভা
  • মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায়
  • বাংলাদেশে একজন এমপির বেতন ও সুযোগ-সুবিধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম