ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপির সংসদ সদস্যরা সরকারি কোনো প্লট বা ট্যাক্স ফ্রি (শুল্কমুক্ত) গাড়ি গ্রহণ করবেন না। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দলীয় সংসদ সদস্যদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সাংবাদিকদের এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে একই ধরনের ঘোষণা দিয়েছিলেন জামায়াতে ইসলামী দলের আমির ডা. শফিকুর রহমান। তিনি জানিয়েছিলেন, তাদের দলের নির্বাচিত এমপি কোনোভাবেই রাষ্ট্রীয় প্লট বা শুল্কমুক্ত গাড়ি গ্রহণ করবেন না।
দলের পক্ষ থেকে এই পদক্ষেপকে স্বচ্ছতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের সিদ্ধান্ত নির্বাচিত এমপিদের ওপর জনগণের আস্থা বাড়াতে সাহায্য করতে পারে।

