Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেরোবি রেজিস্ট্রারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

Bangla FM OnlinebyBangla FM Online
৯:২০ pm ১৬, ফেব্রুয়ারী ২০২৬
in ক্যাম্পাস
A A
0
পারভেজ হাসান | নিজস্ব প্রতিবেদক | বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল বেরোবির সর্বোচ্চ নীতিনির্ধারক সিন্ডিকেট। একাধিক সিন্ডিকেট সদস্য এবং সদস্য সচিব ও রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ নিজে বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১২০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্রের দাবি, বিশ্ববিদ্যালয়ে সনদ জালিয়াতি ও নিয়োগ জালিয়াতি নিয়ে সরব থাকার কারণেই কিছু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী তাকে অপসারণে আগে থেকেই সক্রিয় ছিলেন।
এ ব্যাপারে রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ জানান, শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক শিক্ষক তাকে ফোন করে অফিসে না আসতে এবং ছুটিতে থাকতে পরামর্শ দেন। তিনি এতে রাজি হননি। পরে রবিবার সকালে অফিসে গেলে আবার ফোনে তাকে অফিস ত্যাগ করতে বলা হয়। পরে দুপুরে ডেপুটি রেজিস্ট্রার মো. তারিকুল ইসলাম তার দপ্তরে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সরে যেতে নির্দেশ দেন বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরো জানান, নির্বাচনের আগে তাকে ‘জামাতি রেজিস্ট্রার’ আখ্যা দিয়ে ছাত্রদলের পক্ষ থেকে প্রেস ব্রিফিংসহ বিভিন্নভাবে তাকে চাকরিচ্যুত করার চেষ্টা হয়। একই দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে উঠতে গেলে তাকে জানানো হয়, তার পরিবহন সুবিধা বন্ধ করা হয়েছে। পরে তিনি রিকশায় বাসায় ফেরেন। এছাড়া একটি দল তার দপ্তরে গিয়ে ফাইল যেন তার কাছে না যায় এবং কর্মকর্তা-কর্মচারীদেরও দপ্তর ছাড়তে বলা হয়েছে বলেও তিনি দাবি করেন।
এ বিষয়ে সিন্ডিকেট সদস্য ও ছাত্র পরামর্শ নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. ইলিয়াস প্রামানিক বলেন, চুক্তিভিত্তিক নিয়োগপত্রে উল্লেখ ছিল, প্রশাসন প্রয়োজন মনে করলে চুক্তি বাতিল করতে পারবে।
উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলীর সঙ্গে যোগাযোগের একাধিক চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ নভেম্বর এক বছরের জন্য চুক্তিভিত্তিক রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পান ড. হারুন অর রশিদ। মেয়াদ শেষে তার চুক্তি আরও এক বছরের জন্য নবায়ন করা হয়। তবে শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ের একটি অংশ চুক্তিভিত্তিক নিয়োগের বিরোধিতা করে আসছিল। ইতোমধ্যে স্থায়ী রেজিস্ট্রার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কারওয়ান বাজারের কাঠপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
  • এখন আমার বিদায় নেয়ার পালা: প্রধান উপদেষ্টা
  • মধ্যনগরে ভারতীয় মদসহ গ্রেপ্তার-১
  • ঝালকাঠিতে ব্যবসা হারিয়ে কুল চাষে বাজিমাত
  • হরিপুরে কমছে গমের আবাদ, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষকরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম