নুরী আক্তার মুন, ডেস্ক রিপোর্ট :
প্রতিদিন ডায়েট মেনে চলা, নিয়মিত হাঁটা বা জিমে সময় দেওয়ার পরও অনেকের ওজন কমে না। এ পরিস্থিতিতে দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ঘরের নিয়মিত কাজই হতে পারে ওজন কমানোর কার্যকর উপায়।
বিশেষজ্ঞদের তথ্যমতে, ভ্যাকিউম ক্লিনার ব্যবহার করলে প্রতি ঘণ্টায় প্রায় ১২০ ক্যালোরি পর্যন্ত ঝরতে পারে। এছাড়া ঘরের ঝুল পরিষ্কার বা ধুলো ঝাড়ার মতো কাজে ঘণ্টায় ১০০ থেকে ১২০ ক্যালোরি পর্যন্ত কমানো সম্ভব।
নিচু হয়ে ঘর মুছলে পেটের মেদ কমে যায় । এ ধরনের কাজে ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ ক্যালোরি ঝরতে পারে বলে জানা গেছে।
অন্যদিকে, বাগানের কাজ যেমন ঘাস পরিষ্কার, আগাছা তোলা বা মাটি খোঁড়ার মাধ্যমে প্রতি ঘণ্টায় ২০০ থেকে ৩০০ ক্যালোরি পর্যন্ত কমানো সম্ভব। একইভাবে, ভেজা কাপড় বহন করে শুকাতে দেওয়ার কাজেও ১০০ থেকে ১৫০ ক্যালোরি ঝরে।
বিশেষজ্ঞরা বলছেন, এসব কাজ নিয়মিত এক মাস করলে শরীরে দৃশ্যমান পরিবর্তন আসতে পারে। এতে ওজন কমার পাশাপাশি শরীর হবে আরও সুগঠিত।

