Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মিঠাপুকুরে জমি নিয়ে বিরোধে চালককে হত্যাচেষ্টার অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৩ pm ১৬, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ রতন বাবু, ​ভ্রাম্যমান প্রতিনিধি:

​রংপুরের মিঠাপুকুর উপজেলায় ট্রাক্টর দিয়ে জমি চাষ করাকে কেন্দ্র করে এক চালককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। গত ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুরে ১৭ নং ইমাদপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। তবে ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত মামলা রেকর্ড করেনি বলে অভিযোগ উঠেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর আনুমানিক ২টার সময় ইমাদপুর মধ্যপাড়া গ্রামে ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন চালক বিপ্লব মিয়া। এসময় একই এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম ও তার ছেলে নুরুল ইসলামসহ একদল লোক তাকে চাষাবাদে বাধা দেয়। অভিযুক্তরা চিৎকার করে বলতে থাকে, “আমাদের গ্রামে আমাদের ট্রাক্টর দিয়ে চাষ হবে, তুই কেন এখানে এসেছিস?”

​বিপ্লব মিয়া এই অন্যায্য বাঁধার প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে ট্রাক্টর থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে সাইফুল ইসলাম হত্যার উদ্দেশ্যে বিপ্লবের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

​আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা বিপ্লব মিয়াকে উদ্ধার করে দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় বিপ্লবের শ্বশুর আবুল হোসেন বাদী হয়ে মিঠাপুকুর থানায় সাইফুল ইসলামকে প্রধান আসামি করে মোট চারজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

​তবে ঘটনার ১০ দিন পার হয়ে গেলেও মামলাটি কেন নথিভুক্ত (এফআইআর) করা হয়নি, তা নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

​এ বিষয়ে বৈরাতীহাট তদন্ত কেন্দ্রের এসআই আমিনুল ইসলাম বলেন, “আমরা অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছি এবং ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি।”

​অন্যদিকে, মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তিনি বলেন, “মামলা হওয়ার মতো ঘটনা হলে অবশ্যই মামলা হবে। তদন্তকারী কর্মকর্তা এখনো আমাকে বিস্তারিত অবগত করেননি। আমি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।

Tags: অপরাধসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কক্সবাজারে অবৈধ বেহুন্দি, চরঘেরা এবং কারেন্টসহ ২০০০ মিটার জাল জব্দ
  • ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়
  • নির্বাচন পরবর্তী সারাদেশে সহিংসতার প্রতিবাদে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • নরসিংদীর শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজে বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত
  • হেফাজত আমিরকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ তারেক রহমানের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম