আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার প্রতিনিধি:
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই ঘোড়া চালককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন এর একটি টিম। রোববার সমুদ্র সৈকত থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন পশ্চিম কলাতলির মো: কালুর ছেলে সৈয়দ হোসেন (২৪) ও কলাতলি বড় মসজিদ এলাকার জামাল হোসেনের পুত্র রবিউল হাসান (১৮)।
ট্যুরিস্ট পুলিশের তথ্য মতে,আটকরা বাংলাদেশের বংশোদ্ভূত আমেরিকান নাগরিক মির্জা নামের এক পর্যটকের কাছ মাত্র বিশ মিনিট ঘোড়া চালানোর বিনিময়ে ৬ হাজার টাকা দাবি করে, পরে পর্যটককে ৪ হাজার টাকা জোরপূর্বক দিতে বাধ্য করা হয়। বিষয়টি টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নকে জানানো হলে দুই ঘোড়া চালককে আটক করা হয়।
টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানায়, পর্যটকদের সুরক্ষা, নিরাপত্তা ও হয়রানী রোধে কঠোর অবস্থানে আছে ট্যুরিস্ট পুলিশ।

