Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকাঠির দুটি আসনে জামানত হারালেন ১৪ প্রার্থী

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪৬ pm ১৫, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

ঝালকাঠি প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুই সংসদীয় আসনে নির্ধারিত ভোটসংখ্যা অর্জন করতে না পারায় মোট ১৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন আইন অনুযায়ী, প্রদত্ত মোট বৈধ ভোটের এক-অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত সরকারি কোষাগারে জমা হয়।

ঝালকাঠি-২ (নলছিটি-ঝালকাঠি সদর) আসনে ফলাফল অনুযায়ী মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ২১ হাজার ২৬৪টি। সে হিসেবে জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল কমপক্ষে ২৭ হাজার ৬৫৮ ভোট। কিন্তু ছয় প্রার্থী ওই সীমা অতিক্রম করতে পারেননি।

জামানত হারানো প্রার্থীরা হলেন— ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর ফোরকান হোসেন (১২৭ ভোট), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর মাসুদ পারভেজ (১০৫ ভোট), স্বতন্ত্র প্রার্থী মো. নুরুলদীন সরদার (৭৭ ভোট), গণঅধিকার পরিষদের মো. মাহফুজুল ইসলাম সাগর (১২২ ভোট), স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী (৩ হাজার ১২৫ ভোট) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজী (২৪ হাজার ৫৪৩ ভোট)।

অন্যদিকে, বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৯১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম নেয়ামুল করিম পেয়েছেন ৭০ হাজার ৫৫৬ ভোট। নির্ধারিত সীমার বেশি ভোট পাওয়ায় তাদের জামানত অক্ষুণ্ন রয়েছে।

এদিকে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে মোট ১ লাখ ২৯ হাজার ৪৪টি ভোট পড়ে। সেখানে জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল কমপক্ষে ১৬ হাজার ১৩১ ভোট। নির্ধারিত এই সীমার নিচে ভোট পাওয়ায় আট প্রার্থী জামানত হারিয়েছেন।
জামানত হারানো প্রার্থীরা হলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশের ইব্রাহিম, স্বতন্ত্র প্রার্থী এম. মনজুল আলম ফিরোজী, জাতীয় পার্টির মো. কামরুজ্জামান খান, জনতার দলের মো. জসিম উদ্দিন তালুকদার, জাতীয় পার্টি-জেপির মো. রুবেল হাওলাদার, গণঅধিকার পরিষদের মো. শাহাদাৎ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. সাবির আহমেদ এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর মো. সোহরাব হোসেন।

এই আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামাল। তিনি পেয়েছেন ৬২ হাজার ১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হক পেয়েছেন ৫৫ হাজার ১২০ ভোট।

উল্লেখ্য, জনপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর অনুচ্ছেদ ৪২ অনুযায়ী, কোনো প্রার্থী প্রদত্ত মোট বৈধ ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশের সরকার তারেক রহমান হোক , হাতিয়ার সরকার আমরা
  • মাদারীপুর-১ আসনে ‘জাহাজ’ প্রার্থীর অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
  • রোজা রেখেও সারাদিন এনার্জেটিক থাকার সহজ ফর্মুলা!
  • বাউফলে চাঁদাবাজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম