Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীবাসি চান মন্ত্রিসভায় মিজানুর রহমান, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও রাজনৈতিক বিশ্লেষকের প্রত্যাশা

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২২ pm ১৫, ফেব্রুয়ারী ২০২৬
in অন্যান্য
A A
0

হাবিব আহমেদ, 

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজশাহী শহরে আলোচনার মূল বিষয় একটাই—নবনির্বাচিত এমপি মিজানুর রহমান মিনুকে মন্ত্রিসভায় দেখতে চাই। ইতিহাসের এ নির্বাচনে রাজশাহীর ৬টি আসনের মধ্যে ৪টিতে জয়লাভ করেছে বিএনপি। এর মধ্যে রাজশাহী-২ সদর আসনের মিজানুর রহমান মিনু অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

রাজশাহীবাসি দীর্ঘদিন ধরে একজন মন্ত্রীর আশা রাখলেও তা পূরণ হয়নি। এবার নির্বাচনের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নেটিজেনদের আলোচনা ও সমর্থন, যেখানে মিজানুর রহমান মিনুর নাম বারবার উঠে এসেছে।

অভিজ্ঞ ও দক্ষ রাজনৈতিক জীবন মিজানুর রহমান মিনুর রাজনৈতিক যাত্রা শুরু ছাত্রদল থেকে। ১৯৭৮ সালে বৃহত্তর রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে পরিচিতি পান। পরবর্তীতে যুবদল ও বিএনপির কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহী সিটি করপোরেশনের তিনবার নির্বাচিত মেয়র এবং একবার সদরের এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শিক্ষক সমাজ, ব্যবসায়ী, সুশীল ও প্রবীণ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এমন অভিজ্ঞ ও বর্ষীয়ান নেতাকে মন্ত্রিসভায় স্থান দিলে শুধু রাজশাহী নয়, পুরো উত্তরাঞ্চলের উন্নয়ন সম্ভব।

শিক্ষাবিদ ও ব্যবসায়ীদের প্রত্যাশা রাজশাহী মহানগর শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. আব্দুল আলিম বলেন, “শিক্ষার মান ফিরিয়ে আনতে ও শহরকে নতুন রূপ দিতে একজন মন্ত্রী প্রয়োজন। মিজানুর রহমান মিনুর মতো অভিজ্ঞ নেতা হলে রাজশাহী আবার শিক্ষা নগরী হিসেবে নিজস্ব মর্যাদা ফিরে পাবে।

রাজশাহী রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার এসোসিয়েশনের (রেডা) সভাপতি তৌফিকুর রহমান লাভলু এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী জানিয়েছেন, বাণিজ্য ও অর্থনীতিতে রাজশাহীর সম্ভাবনা পূর্ণাঙ্গভাবে কাজে লাগানোর জন্য একজন মন্ত্রী অপরিহার্য। মন্ত্রিসভায় মিনুর স্থান পাওয়া গেলে সড়ক, বন্দর ও অন্যান্য উন্নয়ন প্রকল্প দ্রুত এগিয়ে যাবে।

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, “সুলতানগঞ্জ নদীবন্দর পুনরায় কার্যকর করলে ভারত-বাংলাদেশ বাণিজ্যে নতুন দ্বার উন্মোচিত হবে। এ জন্য আমাদের একজন দক্ষ মন্ত্রীর প্রয়োজন।

সোশ্যাল মিডিয়ায় সমর্থনের ঢেউ নির্বাচনের পর থেকে সোশ্যাল মিডিয়ায় “মিজানুর রহমান মিনুকে মন্ত্রী করতে হবে” শ্লোগান ছড়িয়ে পড়েছে। হাজার হাজার ফেসবুকার পোষ্টে সমর্থন জানিয়েছেন। আলোচনায় একটাই নাম শীর্ষে—মিজানুর রহমান মিনু।

রাজশাহীবাসির দাবি স্পষ্ট—উন্নয়ন, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মন্ত্রিসভায় মিজানুর রহমান মিনু থাকা উচিত।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশের সরকার তারেক রহমান হোক , হাতিয়ার সরকার আমরা
  • মাদারীপুর-১ আসনে ‘জাহাজ’ প্রার্থীর অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
  • রোজা রেখেও সারাদিন এনার্জেটিক থাকার সহজ ফর্মুলা!
  • বাউফলে চাঁদাবাজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম