Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টাঙ্গাইলের বংশী নদীর উপর নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন সেতু

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৫ pm ১৫, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, জাতীয়
A A
0

সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর জিসি (ঢংপাড়া)-গোড়াই সখিপুর আরএন্ডএইচ (পাথরঘাটা) সড়কের বংশী নদীর ওপর নির্মাণ করা হচ্ছে ৩১৫.৩০০ মিটার দীর্ঘ এক বিশাল সেতু। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) অধীনে ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ’ শীর্ষক প্রকল্পের (CIBRR-2) আওতায় এই উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পের তথ্য অনুযায়ী, আধুনিক স্থাপত্যশৈলীর এই সেতুটির মূল অংশে নদীর মাঝখানে ৩টি দৃষ্টিনন্দন স্টিল আর্চ স্প্যান এবং ৪টি পিএসসি (PSC) গার্ডার স্প্যান থাকবে। এছাড়া সেতুর দুই প্রান্তে সংযোগ সড়ক নির্মাণে ব্যবহার করা হবে আধুনিক এমএসই (MSE) ওয়াল প্রযুক্তি। এই পুরো প্রকল্পের চুক্তি মূল্য ধরা হয়েছে ৬৩ কোটি ৫০ লক্ষ টাকা।

বাংলাদেশ সরকারের অর্থায়নে এই কাজটির কার্যাদেশ অনুযায়ী গত ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে কাজ শুরু হয়েছে। নির্মাণ শেষ করার নির্ধারিত সময়সীমা ধরা হয়েছে ৩ জুন ২০২৭ তারিখ পর্যন্ত। বর্তমানে প্রকল্পের প্রাথমিক পর্যায়ের কাজগুলো চলমান রয়েছে।

দেশসেরা নির্মাণকারী প্রতিষ্ঠান ‘ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ (NDE) এই বিশাল প্রকল্পের ঠিকাদার হিসেবে কাজ করছে। প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান এবং বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল নিয়মিত তদারকি করছেন।

বংশী নদীর ওপর এই সেতুটি নির্মিত হলে টাঙ্গাইলের বাসাইল ও সখিপুর উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। এতে করে স্থানীয় কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং কয়েক লক্ষ মানুষের যাতায়াতের সময় ও কষ্ট লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

Tags: টাঙ্গাইলদৃষ্টিনন্দন সেতু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডোমারের চিলাহাটিতে জামায়াত কার্যালয়ে হামলার প্রতিবাদে এমপি আব্দুস সাত্তারের সংবাদ সম্মেলন
  • আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনা: ইসি আনোয়ারুল ইসলাম
  • ১৮ ফেব্রুয়ারি থেকেই বন্ধ হচ্ছে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল
  • কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের পুলিশ সদস্য নিহত
  • বাকেরগঞ্জে অগ্নিকাণ্ডে তিনটি বসত ঘর পুড়ে ছাই

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম