Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে বাস-রিকশা সংঘর্ষে গৃহিণী নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০৬ pm ১৫, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মো:দিল,সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ পৌর শহরের বিয়ারা ঘাট এলাকায় বাস ও রিকশার মুখোমুখি সংঘর্ষে আখি খাতুন (২৫) নামের এক গৃহিণী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিকশাচালক। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আখি খাতুন বিয়ারা ঘাট এলাকার ফারুক হোসেনের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এসআই কাউন্টার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী এসআই বাস ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে বিয়ারা ঘাট এলাকায় একটি রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে রিকশার যাত্রী আখি খাতুন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত রিকশাচালককে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপা‌তা‌লে-এ ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নাহিদের বাসায় গেলেন তারেক রহমান
  • রামপালে নির্বাচনী সহিংসতা: সন্ত্রাসী হামলায় শিশুসহ আহত ৪
  • বরিশাল বিভাগের রেকর্ড! ভোলা-৪আসনে নয়নের ঐতিহাসিক জয় 
  • বাংলাদেশের সরকার তারেক রহমান হোক , হাতিয়ার সরকার আমরা
  • মাদারীপুর-১ আসনে ‘জাহাজ’ প্রার্থীর অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম