জেলা প্রতিনিধি:
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ কুমিল্লা সদর-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী এবং তার কন্যা পিএসসি সদস্য অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌসকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা নগরীর মনিরুল হক চৌধুরীর বাসভবনস্থ কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা জিল্লুর কামাল, আইনজীবী সাফওয়ান করিম, সহকারী অধ্যাপক নাদিমুজ্জামান, সাবেক মহানগর শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মওদুদ আব্দুল্লাহ শুভ্রসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের প্রতি শুভেচ্ছা জানান এবং এলাকার উন্নয়নে তার নেতৃত্বে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

