ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা বিএনপির নির্বাচনী ব্যানার, ফেস্টুন এবং অন্যান্য প্রচার সরঞ্জাম অপসারণ করা হয়েছে। ফরিদপুর-৪ আসনের মাননীয় এমপি, শহিদুল ইসলাম বাবুলের নির্দেশে উপজেলা বিএনপির নেতাকর্মীরা এই পদক্ষেপ নেন।
রবিবার , সকাল ১০টা থেকে উপজেলা এলাকায় শহিদুল ইসলাম বাবুলের নির্দেশে চরভদ্রাসন উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদ আল ফারুকী এর নেতৃত্বে বিএনপির সকল নির্বাচনী ব্যানার, ফেস্টুন, ও অন্যান্য প্রচারণামূলক সামগ্রী অপসারণ করা হয়। নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত এই সরঞ্জামগুলো অপসারণ করার সময় বিএনপির নেতাকর্মীরা বলেন, এটি একটি আইনগত পদক্ষেপ, এবং আমরা স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় রেখে কাজ করছি।
এই অপসারণের পর, অনেকেই এই পদক্ষেপকে প্রশংসা করেছেন, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব ধরনের প্রচার সামগ্রী অপসারণের কাজ চালিয়ে যাওয়া হবে।

