হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বনবাড়ি গ্রামে সদানন্দ মাস্টার–এর বাড়িতে অজ্ঞান করে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের অজ্ঞান করে ।ফেলে। পরে তারা ঘরের আলমারি ও অন্যান্য আসবাব তছনছ করে। স্বর্ণালঙ্কার, রূপার সামগ্রী, নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ জমির কাগজপত্র নিয়ে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর পরিবারের সদস্যরা জ্ঞান ফিরে পেয়ে বিষয়টি প্রতিবেশীদের জানান।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার করে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

