Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তারেক রহমান যেখানে দায়িত্ব দেবেন, সেখানেই কাজ করব: মন্ত্রীত্ব প্রসঙ্গে টুকু

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৪৬ pm ১৪, ফেব্রুয়ারী ২০২৬
in রাজনীতি, সারাদেশ
A A
0

সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইল-৫ (সদর) আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে মন্ত্রী হিসেবে দেখতে চান সদরবাসী। জনগণের এই প্রত্যাশাকে সম্মান জানিয়ে তিনি বলেছেন, নেতা তারেক রহমান যেখানে দায়িত্ব দেবেন, সেখানেই কাজ করবেন।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ায় নিজ বাসভবনের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রীত্ব প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমার নেতা দেশনায়ক তারেক রহমানের প্রতি আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। তিনি যখন যে জায়গায় আমাকে দায়িত্ব দেবেন, আমি সেভাবেই কাজ করব ইনশাআল্লাহ।

পহেলা ফাল্গুন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্রের বসন্ত বয়ে যাচ্ছে। মানুষের হৃদয়ের এই বসন্ত যেন কল্যাণ ও শান্তির বার্তা বয়ে আনে। আমরা সকলে মিলে টাঙ্গাইলকে একটি আধুনিক ও মডেল জেলায় রূপ দিতে চাই। সে জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, টাঙ্গাইল সদরের জনগণ যে পরিমাণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। এই বিজয় টাঙ্গাইলের জনগণের বিজয়। তারা যে প্রত্যাশা নিয়ে আমাকে ভোট দিয়েছেন, তা শতভাগ পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।

টাঙ্গাইল সদরের ৪ লাখ ৬৫ হাজার ভোটারের প্রতিনিধি হিসেবে আমি সবার এমপি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আমাকে ভোট দিয়েছেন। সকলের সহাবস্থান নিশ্চিত করাই আমার অঙ্গীকার।এসময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা অনেক পরিশ্রম করেছেন। সবাই ধৈর্য্য ও সংযম বজায় রাখবেন। কোনো উস্কানিতে পা দেবেন না। আমরা সহাবস্থান ও সহমর্মিতার পরিবেশ বজায় রেখে শান্তির টাঙ্গাইল গড়ে তুলব।

দুই ভাই একসঙ্গে সংসদ সদস্য নির্বাচিত হওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে টুকু বলেন, আমার ভাই আব্দুস সালাম পিন্টু দীর্ঘদিন কারাভোগ ও নির্যাতন সহ্য করেছেন। নির্বাচনে তার জয়ে আমি অনেক আনন্দিত। জনগণ ধর্ম-বর্ণ নির্বিশেষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে এবং তার ভোটের ব্যবধানও রেকর্ড হয়েছে।

তিনি আরও বলেন, আমাকেও বিপুল ভোটে নির্বাচিত করায় টাঙ্গাইল সদরের জনগণের প্রতি আমি কৃতজ্ঞ। পাশাপাশি আমার নেতাকর্মীদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম