ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে প্রথম নারী ও সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল (৪১)। তিনি রাজশাহী বিভাগের একমাত্র বিজয়ী নারী প্রার্থী।
দীর্ঘ ১৮ বছর পর বিএনপির হারানো আসনটি পুনরুদ্ধার করেছেন পুতুল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ধানের শীষ প্রতীকে পুতুল ১,০২,৭২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮৯,৪৩১ ভোট।
ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বিএনপির সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল-এর কন্যা। ফজলুর রহমান পটল ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০০৮ সালের নির্বাচনে আসনটি হারানোর পর ১৮ বছর পর্যন্ত বিএনপির কোনো প্রতিনিধি এ আসনে ছিলেন না।
বিজয়ী পুতুল বলেন, “মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। এই বিজয় লালপুর-বাগাতিপাড়ার সব মানুষের। নির্বাচনি মাঠে অক্লান্ত পরিশ্রম করা নেতাকর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই।

