Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খুলনা-৬ আসনে জামাত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের নিরঙ্কুশ জয়

তিন প্রার্থী জামানত হারালেন

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১৯ pm ১৪, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

শাহরিয়ার কবির, পাইকগাছা, খুলনা:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে জামায়াত মনোনীত মাওলানা আবুল কালাম আজাদ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পীকে ২৫ হাজার ৪৪৩ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

বেসরকারি ফলাফলে জানা গেছে, মাওলানা আবুল কালাম আজাদ পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৯৫৬ ভোট, আর ধানের শীষ প্রতীকের মনিরুল হাসান বাপ্পী পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৫১৩ ভোট।

অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির এ্যাডভোকেট প্রশান্ত কুমার মন্ডল (কাস্তে) পেয়েছেন ১,৫০২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের আসাদুল ফকির (হাতপাখা) পেয়েছেন ২,৯২৮ ভোট এবং বাংলাদেশ জাতীয় পার্টির মোস্তফা কামাল জাহাঙ্গীর (লাঙ্গল) পেয়েছেন ২,৬৭২ ভোট। নির্বাচনী বিধি অনুযায়ী, এই তিন প্রার্থী জামানত হারিয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, খুলনা-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৪,২৩,৩৩১ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২,১২,৮৬৯, নারী ভোটার ২,১০,৪৬১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। মোট প্রাপ্ত ভোট ২,২৭,৪১৮, যার মধ্যে বৈধ ভোট ছিল প্রায় ২,১১,২২৩।

খুলনা-৬ আসনটি উপকূলীয় হওয়ায় নদী ভাঙন, জলাবদ্ধতা, উন্নয়ন ও কর্মসংস্থান ছিল এবারের নির্বাচনের মূল ইস্যু। নির্বাচনের দিন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিলেন। ভোটগ্রহণ সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

শেষ পর্যন্ত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের বিজয় এবং তিন প্রার্থীর জামানত হারানোর মাধ্যমে এলাকায় ভোটার সমর্থনের একটি স্পষ্ট ছবি ফুটে উঠেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ড.শেখ ফরিদুলকে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী হিসেবে দেখতে চায় উপকূলবাসী
  • তারেক রহমান যেখানে দায়িত্ব দেবেন, সেখানেই কাজ করব: মন্ত্রীত্ব প্রসঙ্গে টুকু
  • নতুন মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ উদ্দিন মিয়া
  • মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল
  • নির্বাচনে বিএনপির বিজয়ে ওয়ার্কার্স পার্টির অভিনন্দন, কমরেড মেননের মুক্তি দাবী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম