Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এয়োদশ নির্বাচনে ১টি আসনেও জিততে পারেনি যে ৪২ দল

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩৮ pm ১৪, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

১৩তম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৫১টি রাজনৈতিক দলের মধ্যে ৪২টি দল একটি আসনও পায়নি। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী এখন পর্যন্ত ২৯৭টি আসনের ফল প্রকাশ করা হয়েছে।

তিনটি আসনের ফল স্থগিত রয়েছে, একটি আসনে ভোট বন্ধ হয়েছে এবং দুটি আসন আইনি জটিলতায় রয়েছে।

ঘোষিত ফল বিশ্লেষণে দেখা গেছে, মাত্র ৯টি দল সংসদে প্রতিনিধিত্ব পেয়েছে। এর মধ্যে বিএনপি সর্বোচ্চ ২০৯টি আসনে জয়ী হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। ১১ দলীয় জোটের শরিক এনসিপি পেয়েছে ৬টি আসন এবং বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি আসন।

এ ছাড়া ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দলীয় প্রতীকে ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র হিসেবে ২৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দলীয় প্রার্থীদের মধ্যে ৬৩ জন নারী ও ১ হাজার ৬৯২ জন পুরুষ ছিলেন। স্বতন্ত্রদের মধ্যে ২০ জন নারী ও ২৫৩ জন পুরুষ প্রার্থী ছিলেন।

ফলাফলে দেখা গেছে, অনেক দল শতাধিক আসনে প্রার্থী দিলেও শেষ পর্যন্ত তারা কোনো আসন পায়নি। শূন্য আসন পাওয়া দলগুলোর মধ্যে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, গণতন্ত্রী পার্টি, জাসদ, জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, গণফোরামসহ আরও বেশ কয়েকটি দল।

বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে বড় দলগুলোর আধিপত্য আরও স্পষ্ট হয়েছে, যেখানে ছোট দলগুলো কার্যত প্রতিযোগিতায় টিকতে পারেনি।

Tags: ১৩তম জাতীয় নির্বাচন২৯৭ আসনএয়োদশ নির্বাচননির্বাচন কমিশনবাংলাদেশ জামায়াতে ইসলামীবাংলাদেশ নির্বাচন ২০২৬বাংলাদেশ রাজনীতিবিএনপিরাজনৈতিক দলসংসদ আসনসংসদ নির্বাচন ফলাফলস্বতন্ত্র প্রার্থী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাকেরগঞ্জে  ঢাকাগামী লাবিবা পরিবহন দূর্ঘটনায় নিহত-১, আহত-১০
  • সাতক্ষীরার উন্নয়নে দায়িত্বশীলতার সাথে কাজ করার ঘোষণা নবনির্বাচিত এমপির
  • শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • নতুন সরকারের শপথের দিনক্ষণ জানালেন প্রেস সচিব
  • সিলেটের প্রত্যাশা, মন্ত্রিসভা গঠন ঘিরে জল্পনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম