Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকেরগঞ্জে নির্বাচন পরবর্তী জামায়াতে ইসলামীর বর্ধিত সভা অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৭ pm ১৪, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ জাহিদুল ইসলাম,

বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজন জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী কর্মী সমর্থকদের নিয়া বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০ টায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারী অধ্যাপক বশির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ৬ (বাকেরগঞ্জ) সংসদীয় আসনে ১১ দলীয় ঐকজোট মনোনীত দারিপাল্লা প্রতীকের সংসদ সদস্য পূ প্রার্থী মাওঃ মাহমুদুন্নবী তালুকদার।

অনুষ্ঠানে উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার সভাপতি গন নির্বাচনের ফলাফল সম্পর্কে তথ্য বহুল বক্তব্য দেন।

বক্তৃতারা সদ্য সমাপ্ত নির্বাচনে উপজেলার প্রতিটা ইউনিয়নের কেন্দ্র ভিত্তিক সার্বিক তথ্য বহুল চিত্র তুলে ধরেন। ভবিষ্যতে দলীয় কর্মকাণ্ড ও সাংগঠনিক দক্ষতা কিভাবে গতিশীল করা যায় সে সম্পর্কে উপস্থিত কর্মী সমর্থকদের কাছ থেকে পরামর্শমুলক আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়া অনেকেই সদ্য সমাপ্ত নির্বাচনে জামায়াতের হেরে যাওয়ার পিছনে ইসলামি আন্দোলনকে দায়ী করেন। এবং ভবিষ্যতে রাজনীতিতে গতিশীল সুস্থ্য ধারার রাজনৈতিক সংগঠনকে নিয়ে জোট গঠন করা সহ দলীয় কর্মীদের আগামী দিনে ধৈর্য ধরে সংগঠনকে সাজানোর পরামর্শ দেন।

সভায় বক্তারা ভবিষ্যতে জামায়াতের কর্মী সমর্থকদের সাথে সমন্বয় করে দায়িত্ব শীল নেতৃবৃন্দের দলীয় কমসূচী করার অনুরোধ করেন।

উপস্থিত কর্মী সমর্থকরা বাঁকেরগঞ্জ উপজেলায় জামায়াতের ভবিষ্যত কর্মসূচিকে গতিশীল করতে প্রত্যেক ইউনিয়নে দলীয় স্হায়ী অফিস স্হাপন করার জন্য উপজেলা নেতাদের অনুরোধ করেন। এবং আগামীতে কিভাবে দলীয় ঐক্য ধরে রেখে ভবিষ্যতে স্হানীয় নির্বাচন গুলোতে জামায়াতে ইসলামীর বিজয় অর্জন করা যায় সে সম্পর্কে সকল কর্মী সমর্থকদের ঐক্য বদ্ধ হয়ে শক্তি শালী সংগঠন গড়ে তোলার আহবান জানান।

অনুষ্ঠানে উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্য মাওঃ মাহমুদুন্নবী তালুকদার বলেন, দেশে আগামীতে নেতৃত্ব দেওয়ার জন্য জামায়াতে ইসলামীর আগামী পথ পরিস্কার এবং ভবিষ্যতে বিজয়ের সুবাতাস বইছে। তিনি সবাইকে ভয় ভীতির উর্ধ্বে থেকে সবাই ধৈর্য ধরে সাংগঠনিক কর্মদক্ষতা জোরদার করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আবুল হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারী এইচ,এম জাফরুল্লাহ, পৌর আমীর নুরুল হক, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোস্তাকুর রহমান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নতুন সরকারের শপথের দিনক্ষণ জানালেন প্রেস সচিব
  • সিলেটের প্রত্যাশা, মন্ত্রিসভা গঠন ঘিরে জল্পনা
  • এমপি হওয়া সর্বকনিষ্ঠ নারী কে এই শারমিন পুতুল
  • বাকেরগঞ্জে নবনির্বাচিত এমপি আবুল হোসেন খানের ফুলেল শুভেচ্ছা গ্রহণ
  • খুলনা-৬ আসনে জামাত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের নিরঙ্কুশ জয়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম