ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন শনিবার (১৪ ফেব্রুয়ারি) পরাজিত জামায়াত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদের বাসায় গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নে এই শুভেচ্ছা বিনিময়ের সময় উভয় নেতা একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন এবং মিষ্টিমুখ করান। তারা রাজশাহী-৩ আসনে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণের জন্য একে অপরকে সহযোগিতার আশ্বাস দেন।

