Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নাহিদ ইসলামের নেতৃত্ব ও এনসিপি’র সাফল্যকে ‘অসাধারণ অর্জন’ বললেন প্রধান উপদেষ্টা

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০৪ pm ১৪, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, রাজনীতি
A A
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাফল্য অর্জন করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় প্রফেসর ইউনূস বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে এনসিপি যে সাহস, দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেছে, তা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।”

তিনি উল্লেখ করেন, “মাত্র এক বছর আগে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর জন্ম নেওয়া একটি নবীন রাজনৈতিক দল হিসেবে ত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা, এর মধ্যে ছয়টিতে জয়লাভ করা এবং অন্যান্য কয়েকটি আসনে সম্মানজনক প্রতিদ্বন্দ্বিতা করা—এটি এক অসাধারণ অর্জন। এটি কেবল নির্বাচনী ফলাফলের বিষয় নয়, বরং তরুণ প্রজন্মের আত্মপ্রত্যয়, স্বপ্ন ও গণতান্ত্রিক চেতনার শক্তিশালী প্রকাশ।”

প্রফেসর ইউনূস আরও বলেন, “চব্বিশের উত্তাল দিনগুলো আজও আমাদের স্মৃতিতে অম্লান। আপনার নেতৃত্ব ও সাহসিকতা সেই আন্দোলনকে লক্ষ্যভিমুখী করেছে। সহযোদ্ধাদের আত্মত্যাগ ও দৃঢ় অবস্থান জাতির হৃদয়ে গভীর কৃতজ্ঞতা জাগিয়েছে। আমি ব্যক্তিগতভাবে এবং জাতির পক্ষ থেকে সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি নাহিদ ইসলামের রাজনৈতিক দক্ষতা ও প্রশাসনিক প্রজ্ঞাকে প্রশংসা করে বলেন, “আপনার দলের অল্প সময়ের সাফল্য প্রমাণ করে—বাংলাদেশের জনগণ, বিশেষত তরুণ সমাজ, নীতিনিষ্ঠ ও আদর্শভিত্তিক রাজনীতিতে আস্থা রাখতে প্রস্তুত। এই আস্থা রক্ষা করা এখন আপনাদের বড় দায়িত্ব।”

প্রফেসর ইউনূস বলেন, “সংসদে প্রতিনিধিত্বের মাধ্যমে আপনারা জনগণের আশা-আকাঙ্ক্ষা, বিশেষত তরুণদের স্বপ্ন ও প্রত্যাশা তুলে ধরার একটি ঐতিহাসিক সুযোগ পেয়েছেন। আমি আশা করি, আপনার নেতৃত্বে এনসিপি গঠনমূলক, যুক্তিনিষ্ঠ ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।”

তিনি শেষ করেন, “আজকের এই অর্জন আগামী দিনের আরও বড় দায়িত্বের পূর্বাভাস। সংগ্রামের পথ থেকে রাজনীতির মূলধারায় প্রবেশ—এই রূপান্তর যেন আদর্শ ও মূল্যবোধকে অক্ষুণ্ণ রাখে, সেটিই আমাদের সবার প্রত্যাশা।”

Tags: এনসিপিজাতীয় সংসদ নির্বাচনড. মুহাম্মদ ইউনূস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সার্ক পুনরুজ্জীবিত করতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করব: তারেক রহমান
  • এয়োদশ নির্বাচনে ১টি আসনেও জিততে পারেনি যে ৪২ দল
  • প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে দেশের মানুষের স্বার্থ আগে দেখা হবে : তারেক রহমান
  • বরুড়ায় জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী জাকারিয়া তাহের সুমন
  • শহীদ রাউফুন বসুনিয়ার ৪১তম শাহাদাৎ বার্ষিকী আজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম