Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঢাকার বাজারে মুরগি-পেঁয়াজের দাম বেড়েছে

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৫ pm ১৩, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, অর্থনীতি, রাজধানী
A A
0

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং তার আগে ও পরে ঢাকায় যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। নিত্যপণ্যের মতো প্রয়োজনীয় পণ্য বহনকারী যানবাহন বিধিনিষেধের বাইরে থাকলেও, বাজারে পণ্যের সরবরাহ কমে যাওয়ায় ভোটের পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সবজি, মুরগি, পেঁয়াজসহ বেশকিছু পণ্যের দাম বাড়ে।

ঢাকার খুচরা ও পাইকারি বিক্রেতারা জানিয়েছেন, সীমিত পরিবহন চলাচলের কারণে পরিবহন খরচ দেড় থেকে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে, যা সরাসরি কাঁচাপণ্যের দামে প্রভাব ফেলেছে। রাজধানীর হাজিপাড়া বউবাজার, শান্তিনগর ও সেগুনবাগিচা বাজার ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি সবজি ভোটের আগের সময়ের তুলনায় কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

ভোটের কারণে বাজারে ক্রেতার উপস্থিতি কম থাকায় বেচাবিক্রিও কমেছে। খরচ বেশি হওয়ায় অনেক দোকানি ও ভ্রাম্যমাণ বিক্রেতা সবজি বাজারে আনেননি, এবং অনেক দোকান বন্ধ ছিল। ব্যবসায়ীরা জানান, বেগুন, ঝিঙা, শসা, ঢ্যাঁড়স, চিচিঙা, বাঁধাকপি, ফুলকপি ও অন্যান্য সবজি এক থেকে দুই দিনের বেশি সংরক্ষণ করা যায় না; এর বেশি রাখলে পণ্য নষ্ট হয়ে যায়। ভোটের কারণে যানবাহন বন্ধ থাকায় বাজারে সরবরাহ কম ছিল, তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে।

বর্তমানে বাজারে প্রতি কেজি শসা ৮০–১০০ টাকা, টমেটো ৫০–৬০ টাকা বিক্রি হচ্ছে, যা কেজিপ্রতি ২০ টাকা বেড়েছে। কাঁচামরিচের দাম ভোটের আগে ১৬০ টাকা থেকে বেড়ে ২০০ টাকা হয়েছে। পেঁয়াজের দাম প্রতি কেজি ৫০ টাকা থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। ব্রয়লার মুরগির কেজি দাম ২০০ থেকে ২১০ টাকা, সোনালি মুরগি ৩২০ থেকে ৩৪০ টাকা হয়ে বিক্রি হচ্ছে।

তবে বাজারে তেল, চিনি ও অন্যান্য মুদিপণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। ডিমের দাম প্রতি ডজন ১১০–১১৫ টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে।

Tags: কাঁচাপণ্যরাজধানী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জের ৪ টি আসনেই বিএনপি বিপুল ভোটে জয়ী
  • বড় ব্যবধানে  ত্রিশালে ধানের শীষের জয়
  • সুনামগঞ্জের ৫ আসনেই বিএনপি-জমিয়ত জোটের নিরঙ্কুশ জয়
  • সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ, সবচেয়ে বয়স্ক খন্দকার মোশাররফ
  • রংপুরে লাঙলের জানাজার ছবি ভাইরাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম