Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝগড়া এড়িয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির পরাজিত প্রার্থীর

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৯ pm ১৩, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম–০১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা নির্বাচনে পরাজিত হলেও দলীয় নেতা-কর্মী, সমর্থক ও ভোটারদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এক বিবৃতিতে তিনি কুড়িগ্রাম–০১ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ ভোটারদের প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানান।
তিনি বলেন, “আপনাদের ত্যাগ, পরিশ্রম, আন্তরিকতা ও অকুণ্ঠ সহযোগিতা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এই ভালোবাসা ও আস্থা আমার চলার পথের সবচেয়ে বড় শক্তি।”
সাইফুর রহমান রানা উল্লেখ করেন, নির্বাচনে তিনি বিজয়ী না হলেও জনগণের কাছ থেকে দূরে সরে যাননি এবং ভবিষ্যতেও যাবেন না। এলাকার মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা ও উন্নয়ন কার্যক্রমে তিনি সবসময় সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “নির্বাচিত না হয়েও আপনাদের দেওয়া প্রতিশ্রুতি ও প্রত্যাশাগুলো যথাসম্ভব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পূরণের চেষ্টা করবো। এজন্য আপনাদের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।”
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি কোনো অযাচিত ঝগড়া, বিভেদ বা বিরোধে না জড়ানোর আহ্বান জানান। পারস্পরিক সম্মান, সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে আগামীর পথচলায় একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, ঐক্যই দলের সবচেয়ে বড় শক্তি এবং এই ঐক্যের মাধ্যমেই ইতিবাচক পরিবর্তনের পথ সুগম হবে।
সবশেষে তিনি মহান আল্লাহর নিকট সবার সুস্থতা, নিরাপত্তা ও ঐক্য কামনা করেন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বড় ব্যবধানে  ত্রিশালে ধানের শীষের জয়
  • সুনামগঞ্জের ৫ আসনেই বিএনপি-জমিয়ত জোটের নিরঙ্কুশ জয়
  • সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ, সবচেয়ে বয়স্ক খন্দকার মোশাররফ
  • রংপুরে লাঙলের জানাজার ছবি ভাইরাল
  • ফলাফল স্থগিত করে পুনরায় নির্বাচনের দাবি তুলেছেন সানজিদা ইসলাম তুলি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম