Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শরীয়তপুর-১ তিন আসনেই ধানের শীষের জয়

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৩ pm ১৩, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, নির্বাচন
A A
0

জাবেদ শেখ,শরীয়তপুর প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলার তিনটি সংসদীয় আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ফল ঘোষণা করেন।

শরীয়তপুর-১ (সদর-জাজিরা) আসনে ১৩৯টি কেন্দ্র ও পোস্টাল ভোটের ফলাফলে বিএনপির প্রার্থী এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ৩৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের জালালুদ্দীন আহমদ (রিকশা) পেয়েছেন ৬২ হাজার ৭১৭ ভোট। ১৪ হাজার ৬৮১ ভোটের ব্যবধানে তিনি বেসরকারিভাবে বিজয়ী হন।

শরীয়তপুর-2 (নড়িয়া-সখিপুর) আসনে ১৩৬টি কেন্দ্রের ফলাফলে জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৮১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মাহমুদ হোসেন বকাউল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭০ হাজার ৮৯২ ভোট। ৫৮ হাজার ৯২২ ভোটের বড় ব্যবধানে জয় পান তিনি।
শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট ও ভেদরগঞ্জের আংশিক) আসনে ১১৭টি কেন্দ্র ও পোস্টাল ভোটের ফলাফলে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৫১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ আজহারুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৬৯ হাজার ৬৮৪ ভোট। ৩৭ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে তিনি বেসরকারিভাবে বিজয়ী হন।

ফল ঘোষণার আগে ও পরে জেলার বিভিন্ন স্থানে বিজয়ী প্রার্থীদের সমর্থকদের আনন্দ মিছিল করতে দেখা যায়। দলীয় নেতারা বলেন, ভোটারদের আস্থা ও সমর্থনের ফলেই এ বিজয় সম্ভব হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলায় মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৫০ হাজার ৭২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৮০ হাজার ৩১২ জন, নারী ভোটার ৫ লাখ ৫০ হাজার ৮৩৪ জন এবং হিজড়া ভোটার ১৪ জন। এছাড়া প্রবাসী ও বিশেষ ক্যাটাগরির (OCV/ICPV) ভোটার রয়েছেন ১৬ হাজার ৭৮১ জন।

Tags: জাতীয় সংসদ নির্বাচন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ, সবচেয়ে বয়স্ক খন্দকার মোশাররফ
  • রংপুরে লাঙলের জানাজার ছবি ভাইরাল
  • ফলাফল স্থগিত করে পুনরায় নির্বাচনের দাবি তুলেছেন সানজিদা ইসলাম তুলি
  • যে প্রার্থী পোলিং এজেন্ট দিতে পারে না, সে এত ভোট কোথায় থেকে পায়: কাইয়ুম
  • রাজবাড়ীর ২ আসনেই বিএনপির বিজয়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম