ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত ১১৬টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে তিনি বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। দেবিদ্বার উপজেলার এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৫৫৯, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭, নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩১৯ এবং ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার।
উল্লেখ্য, এই আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন কে বিএনপি সমর্থন দিয়েছিল। তবে বিকেলে তিনি ভোট জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

