ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ও বেসরকারি ফলাফলে ঢাকা-১৫ আসনে একটি বড় চমক দেখা দিয়েছে। জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান তার নিজের ভোটকেন্দ্রেই নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. শফিকুল ইসলাম খান-এর কাছে মাত্র ৫ ভোটের ব্যবধানে হেরেছেন।
মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাপ্ত ভোটে শফিকুর রহমান পেয়েছেন ৫৬০ ভোট, আর মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৫৬৫ ভোট।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৪২,৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-১৫ আসনে দিনভর উৎসবমুখর পরিবেশে ভোট চললেও কিছু বিচ্ছিন্ন উত্তেজনার খবরও পাওয়া যায়। তবে ভোট গণনার শুরুতে কেন্দ্রভিত্তিক ফলাফলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট দেখা গেছে।

