ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী বড় ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় তাকে অভিনন্দন জানিয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী ও জামায়াত সমর্থিত প্রার্থী শিশির মনির।
শিশির মনির বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসে বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানান। তিনি লিখেছেন,
“আমার আসনে বিজয়ী ধানের শীষের প্রার্থী জনাব নাছির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।”
এর আগে সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে পাওয়া তথ্যে দেখা গেছে, সুনামগঞ্জ-২ আসনের ১১১টি কেন্দ্রের মধ্যে ৪১টি কেন্দ্রে বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী পেয়েছেন ৩৫,৫৩৮ ভোট, আর শিশির মনির পেয়েছেন ১৬,৮৩৮ ভোট।
ফলে দেখা যাচ্ছে, ৪১টি কেন্দ্রের এই বিশাল ব্যবধান বিজয়ী প্রার্থীর জয়ের ইঙ্গিত স্পষ্ট করছে, যদিও বাকি ৭০ কেন্দ্রের গণনা এখনো চলমান। শিশু মনিরের এই উদারতা নির্বাচনের প্রতিযোগিতামূলক পরিবেশ এবং স্বচ্ছতার প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

