Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপাসিয়ায় ভোটকেন্দ্রে সংঘর্ষ ৪ নেতা-কর্মীকে দুই বছরের কারাদণ্ড

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪৩ pm ১২, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, আইনশৃঙ্খলা, নির্বাচন
A A
0

কাপাসিয়া ,গাজীপুর প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং সংঘর্ষের ঘটনায় ৪ জনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ মাস মেয়াদের সাজার আদেশ দেওয়া হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৮ (১) ধারার বিধান অনুযায়ী নির্বাচনী শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন ১.মো: তারেক (২৫): চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক (পিতা: সোলায়মান মোড়ল)।

২. ইলিয়াস সরকার চাঁদপুর ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক (পিতা: ইসমাইল সরকার)। ৩. ইফতেখার উল আলম (৩০): ছাত্রশিবির কর্মী (পিতা: মাওলানা সোলায়মান)। ৪. মেজবাউল ইসলাম মেজবাউল ইসলাম(৩৫): ছাত্রশিবির সমর্থক, গ্রাম: শিবপুর, ঝিনাইদহ (পিতা: আব্দুল মমিন। স্থানীয় সূত্রে জানা যায়, ভোটগ্রহণ চলাকালীন চাঁদপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অভিযুক্তরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন।

একপর্যায়ে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আটককৃতদের দোষী সাব্যস্ত করে ২ বছরের সশ্রম এবং ১০ হাজার টাকা জরিমানা কারাদণ্ড প্রদান করেন।

সাজা ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কঠোর পাহারায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা দমনে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা ফখরুল জামায়াতের প্রার্থীর চেয়ে ৯৫ হাজারের বেশি ভোটে এগিয়ে
  • ঢাকার তিনটি আসনে এগিয়ে বিএনপির প্রার্থী, একটিতে এনসিপির
  • মির্জাপুরে ভোটের লড়াইয়ে বড় ব্যবধানে বিজয়ী ধানের শীষ
  • কুমিল্লা-৪ আসনে কেন্দ্রভিত্তিক ফলাফলে জয়ী হাসনাত আব্দুল্লাহ
  • বাকেরগঞ্জ-৬ আসনে ধানের শীষে এগিয়ে বিএনপি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম