সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। এখন শুরু হয়েছে ভোট গণনার প্রক্রিয়া, সবার দৃষ্টি ফলাফলের দিকে।
এদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, নির্বাচনে তাদের দল বিজয়ী হলে নেতাকর্মীরা কোনো ধরনের মিছিল, স্লোগান বা উচ্ছ্বাস প্রকাশ করবেন না।
ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন,
“মহান রাব্বুল ইজ্জত একান্ত মেহেরবানিতে মজলুমদেরকে বিজয় দান করলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও নয়—আমরা সবাই সেজদায় পড়ব। মনভরে আল্লাহ তাআলার শোকর আদায় করব এবং জাতির সেবার জন্য মহান রবের একান্ত সাহায্য কামনা করব।”
তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

