Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০২ pm ১২, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, বিনোদন
A A
0

চিত্রনায়িকা মিষ্টি জান্নাত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করেছেন।

ঢাকা-১৭ আসনের ভোটার মিষ্টি জান্নাত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। এটি তার দ্বিতীয়বারের ভোট প্রদান।

ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, “দুই বছর আগে প্রথম ভোট দিয়েছিলাম। আজ আমার দ্বিতীয়বারের ভোট। ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। ভোটের পরিবেশও খুব ভালো। আগেরবারও পরিবেশ ভালো পেয়েছিলাম।”

অভিনেত্রী আরও বলেন, “আমি চাই পরিবর্তনের সরকার আসুক, যিনি আমাদের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন করবেন। প্রতিটি সরকারই উন্নয়নের আশ্বাস দিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত তা হয় না। এবার যেন সত্যিই চলচ্চিত্র শিল্পের উন্নয়ন হয়।”

মিষ্টি জান্নাত বলেন, “আমি যাকে ভোট দিই, সেই জেতে। আমার পছন্দের প্রার্থী সব সময়ই বিজয়ী হয়। গতবারও জিতেছিল, এবারও জিতবে আশা করি।”

ভোট দিতে তিনি সাদা বোরকায় ঘোমটা পরে ভোটকেন্দ্রে উপস্থিত হন। অভিনেত্রী আশা প্রকাশ করেছেন যে নির্বাচিত নতুন সরকার চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কার্যকরভাবে কাজ করবে।

Tags: জাতীয় সংসদ নির্বাচনঢাকা-১৭ আসনবিনোদনমিষ্টি জান্নাত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিনে দেশে অন্তত ৭ জনের মৃত্যু
  • সুনামগঞ্জে সিএনজি থেকে বিদেশি রাইফেলসহ অস্ত্র জব্দ, গ্রেফতার যুবক
  • সেনাবাহিনীর হাতে বিএনপির যুগ্ন আহ্বায়ক উজ্জল গ্রেফতার
  • কাপাসিয়ায় ভোটকেন্দ্রে সংঘর্ষ ৪ নেতা-কর্মীকে দুই বছরের কারাদণ্ড
  • বিয়ের সাজে ভোট দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন সৈয়দপুরের সামিউল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম