Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হাসিমুখে ভোট দিলেন সালাহউদ্দিন

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫৫ pm ১২, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

 আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার :

হাসিমুখে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনে দলের সংসদ সদস্য প্রার্থী।

বৃহস্পতিবার সকাল ৮টায় তিনি পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের জিএমসি ইনস্টিটিউট কেন্দ্রে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এ সময় কেন্দ্র প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। ভোট প্রদান শেষে তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।

এসময় তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ ও পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদসহ সালাহউদ্দিন আহমদের পরিবারের বাকি সদস্যরাও কেন্দ্রে স্ব-স্ব ভোট প্রদান করেন।

অন্যদিকে একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। সকালেই তিনি কেন্দ্রে গিয়ে নিজের ভোট দেন।

দুই প্রার্থীর ভোট প্রদানকে ঘিরে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল লক্ষ্য করার মত।

জেলা নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্য মতে, কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে মোট ১৭৬টি ভোটকেন্দ্র রয়েছে। ভোটার রয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন, নারী ভোটার ২ লাখ ৪৮ হাজার ৬২০ জন।

 

Tags: জাতীয় সংসদ নির্বাচনসালাহউদ্দিন আহমদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্যামনগরে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ
  • জয়ী হলে মিছিল-স্লোগান নয়, সবাই সেজদায় পড়ব : জামায়াত আমির
  • নল‌ছি‌টি‌তে জাল ভোট দেয়ার চেষ্টা করায় নারীর দুই বছ‌রের কারাদন্ড
  • ভোট দিয়ে শান্তির প্রত্যাশা জেমসের
  • কেন্দ্রে অনিয়ম, ইসিতে জামায়াতের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম