Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪০ pm ১২, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা অভিযোগ করেছেন, নানা অজুহাতে তাঁর পোলিং এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। তিনি এ ঘটনাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে এসে তিনি এ অভিযোগ করেন।

তাসনিম জারা বলেন, “বিভিন্ন জটিলতার মুখোমুখি হচ্ছি আমরা। অযৌক্তিক কারণ দেখিয়ে আমাদের পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে বা বের করে দেওয়া হচ্ছে। কোথাও বলা হচ্ছে, এজেন্ট সংশ্লিষ্ট এলাকার ভোটার নন—যা নিয়মবহির্ভূত। আবার পুরুষ কেন্দ্রে নারী এজেন্টদের থাকতে দেওয়া হচ্ছে না। ফোন বহন বা ব্যবহারের বিষয়েও ভিন্ন ভিন্ন অজুহাত দেখানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে, অথচ ভোটগ্রহণ চলমান রয়েছে। এটি গ্রহণযোগ্য নয়।”

কতটি কেন্দ্র থেকে এমন অভিযোগ এসেছে—জানতে চাইলে তিনি বলেন, একাধিক কেন্দ্র থেকে একই ধরনের অভিযোগ পাওয়া গেছে।

Tags: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁয় ফলাফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার
  • উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বাঘাইছড়িতে চলছে ভোটগ্রহণ
  • রংপুর-৩ আসনে ভোট দিলে মিলছে জিলাপীর টোকেন
  • যশোরে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের ভোটকেন্দ্র পরিদর্শন
  • নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে আগাম স্বাক্ষরের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম