Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেলা ১১টা পর্যন্ত ৩২ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ১৪.৯৬ শতাংশ: ইসি

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৯ pm ১২, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

দীর্ঘ প্রতীক্ষার পর উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নির্বাচন কমিশন (ইসি) থেকে জানানো হয়েছে, সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত সারা দেশে ৩২ হাজার ভোটকেন্দ্রে গড়ে ১৪.৯৬ শতাংশ ভোট পড়েছে।

জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে আজ ২৯৯টি আসনে ভোট গ্রহণ চলছে। শেরপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই আসনের ভোট স্থগিত করা হয়েছে। নির্বাচনে বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া ৫০টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। উল্লেখযোগ্য দলগুলোর মধ্যে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টি।

ভোটের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখেরও বেশি সদস্য। এছাড়া ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য মাঠে রয়েছেন। আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে নির্বাচন কমিশন সারা দেশে প্রায় ১ হাজার ড্রোন উড়িয়ে নজরদারি চালাচ্ছে।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৫ জন। এর মধ্যে প্রায় ৪ কোটি তরুণ ভোটার প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রবাসীদের সুবিধার্থে প্রথমবারের মতো প্রবর্তিত হয়েছে পোস্টাল ব্যালট, যার মাধ্যমে প্রবাসী ছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কারাবন্দিরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

নির্বাচনী লড়াইয়ে রয়েছেন মোট ২ হাজার ২৮ জন প্রার্থী। রাজনৈতিক দলগুলো থেকে ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র হিসেবে ২৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থীদের অংশগ্রহণও এবার চোখে পড়ার মতো; বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৮৩ জন নারী প্রার্থী লড়ছেন।

বহু বছর পর একটি অবাধ ও শঙ্কামুক্ত নির্বাচনের প্রত্যাশায় গ্রাম থেকে শহর—সর্বত্রই ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। বিশেষ করে নতুন ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকেই দেশে যে নির্বাচনি আমেজ শুরু হয়েছিল, আজ ভোটদানের মাধ্যমে তার চূড়ান্ত প্রতিফলন ঘটছে।

Tags: জাতীয় সংসদ নির্বাচন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁয় ফলাফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার
  • উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বাঘাইছড়িতে চলছে ভোটগ্রহণ
  • রংপুর-৩ আসনে ভোট দিলে মিলছে জিলাপীর টোকেন
  • যশোরে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের ভোটকেন্দ্র পরিদর্শন
  • নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে আগাম স্বাক্ষরের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম