Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্টের ফিরে পাওয়া ভোটাধিকার প্রয়োগ করলাম: মঞ্জু

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২০ pm ১২, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান ও ১১-দলীয় ঐক্য জোটের ফেনী-২ আসনের ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু তার মাকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারেননি। জুলাই মাসের অভ্যুত্থানের মাধ্যমে ৫ আগস্ট তার ভোটের অধিকার ফিরে এসেছে, আজ সেই অধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ফেনী সদর উপজেলার সরিষাদি ইউনিয়নের সরিষাদি বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে ভোট দেওয়ার পর মঞ্জু এই মন্তব্য করেন।

তিনি বলেন, “সঠিকভাবে ভোট দিয়ে সঠিক ব্যক্তিদের হাতে রাষ্ট্রের দায়িত্ব অর্পণ করা সম্ভব। তখনই আমাদের অভ্যুত্থান পূর্ণতা পাবে। এটি একটি ভোট বিপ্লবের সূচনা হতে যাচ্ছে, জনগণ সেই উত্তেজনায় মুখিয়ে আছে।”

মঞ্জু আরও জানান, “গতকাল থেকে বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অনেকটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। যে কোনো ধরনের জোরাজুরি বা সন্ত্রাস অবশেষে তাদের বিপক্ষে ফিরে যাবে। জনগণ যদি ভোট দিতে পারে, তারা এসব মিথ্যাচার ও অপপ্রচারের জবাব দেবে।”

প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, “সারাদেশে সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। সবাই যেন ধৈর্যের সঙ্গে ভোট দিতে পারে, তাদের অধিকার প্রয়োগ করতে পারে, এবং কারও ভোটের ওপর হস্তক্ষেপ না হয়। আমরা চাই, সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক, রূপান্তরিত ও সংস্কারমুখী বাংলাদেশ গড়ে উঠুক।”

Tags: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁয় ফলাফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার
  • উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বাঘাইছড়িতে চলছে ভোটগ্রহণ
  • রংপুর-৩ আসনে ভোট দিলে মিলছে জিলাপীর টোকেন
  • যশোরে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের ভোটকেন্দ্র পরিদর্শন
  • নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে আগাম স্বাক্ষরের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম