Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকাঠিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু, কেন্দ্রে কেন্দ্রে বাড়ছে ভোটারদের ভিড় ‎

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৩৪ am ১২, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

ঝালকাঠি প্রতিনিধিঃ

উৎসবমুখর পরিবেশে ঝালকাঠির দুই সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়েছে।
‎
‎শহরের মসজিদ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়, ঝালকাঠি সরকারি কলেজ এবং সদর উপজেলার কুতুবকাঠি মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সরেজমিনে গিয়ে ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। সকাল থেকেই নারী-পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। বেশ কয়েকটি কেন্দ্রে দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।
‎
‎‎জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঝালকাঠির দুটি আসনে মোট ২৩৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এসব কেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ১ হাজার ৩৩৫টি। জেলার মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯৩ হাজার ৮২৬ জন। এর মধ্যে পুরুষ ৩ লাখ ১ হাজার ৮৭৭ জন, নারী ২ লাখ ৯১ হাজার ৯৪৫ জন এবং হিজড়া ভোটার ৪ জন।
‎
‎ভোটকে ঘিরে জেলায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৩৭টি কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ মোট ৪ হাজার ৫৭৯ জন সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। এছাড়া সেনাবাহিনী ও নৌবাহিনী টহল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত রয়েছে।
‎
‎নির্বাচন কমিশন জেলার ১৩৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে ৮৩টি গুরুত্বপূর্ণ ও ৫০টি অতিগুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৩ জন পুলিশ ও ১৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। অতিগুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে।
‎
ঝালকাঠির রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ও সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
‎
‎ঝালকাঠি-১ আসনে ১০ জন এবং ঝালকাঠি-২ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টিসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১৮ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন।
‎সকাল থেকেই নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে বিভিন্ন কেন্দ্রে। ভোটারদের অনেকেই বলছেন, উৎসবের আমেজেই তারা ভোট দিতে এসেছেন।
‎

Tags: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজার-৪ আসনে চা কন্যাদের ভোটে ধানের শীষের লিড
  • পিরোজপুর-১ আসনে এগিয়ে দাঁড়িপাল্লা
  • মির্জা ফখরুল জামায়াতের প্রার্থীর চেয়ে ৯৫ হাজারের বেশি ভোটে এগিয়ে
  • ঢাকার তিনটি আসনে এগিয়ে বিএনপির প্রার্থী, একটিতে এনসিপির
  • মির্জাপুরে ভোটের লড়াইয়ে বড় ব্যবধানে বিজয়ী ধানের শীষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম