ঠাকুরগাঁওয়ে অন্তত ৫০ লাখ টাকার সঙ্গে জেলা জামায়াতের আমির আটক হওয়ার ঘটনায় মন্তব্য করেছেন জামায়াত-ই-ইসলামের আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসে জানান, জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি সকলকে এই ধরনের অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান আরও বলেন, জাতি যখন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুত, তখন কেউ কেউ ভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। তিনি ভোটারদের স্মরণ করিয়ে দেন যে, ভোট আপনার অধিকার এবং পবিত্র দায়িত্ব, তাই নিজের পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট প্রদান করতে হবে।

