রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী মহানগরীতে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার (১০ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় র্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসির একটি দল এ অভিযান চালিয়ে পেট্রৌল বোমা ও ককটেলগুলো উদ্ধার করে।
আজ বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানানো হয়েছে ।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ১২টি পেট্রোল বোমা ও ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। এরপর উদ্ধারকৃত বোমা ও ককটেল আলামতসহ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। আইনি ব্যবস্থা নিতে উদ্ধারকৃত আলামত চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।

