Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রংপুরে ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৫ pm ১১, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি হিসেবে রংপুরে ভোটের সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে নির্ধারিত স্থান থেকে প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট, স্বচ্ছ বাক্স, অমোচনীয় কালি, সিলসহ মোট ২৪ প্রকার নির্বাচনী সরঞ্জামাদি হস্তান্তর করা হচ্ছে।

প্রিজাইডিং অফিসাররা এই সরঞ্জামগুলো গ্রহণ করে পুলিশ ও আনসারের সহযোগিতায় কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।

রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম জানিয়েছেন, বিভাগের ৩৩টি আসনের ৪ হাজার ৭৫০টি কেন্দ্রের ২৭ হাজার ১৮৩টি বুথে ভোটগ্রহণের জন্য সরঞ্জামাদি বিতরণের কাজ চলছে। বিকেলের মধ্যে সব কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, কোনও ধরনের বাধা-বিপত্তি ছাড়া সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tags: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজগঞ্জে ৬টি আসনে ভোট প্রয়োগ করবেন ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮জন ভোটার
  • বাংলাদেশের নির্বাচন, ভারতের ৭ রাজ্যের সীমান্তে কড়া নজরদারি
  • খাগড়াছড়িতে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন
  • নিরাপত্তার চাদরে ঢাকা রাজশাহী বিভাগের ৩৯ সংসদীয় আসন
  • বাউফলে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপারসহ ভোট গ্রহনের সরঞ্জম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম