Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁ-৪৯ (মান্দা-৪): মাঠপর্যায়ের জরিপে এগিয়ে একরামুল বারী টিপু

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৭ pm ১০, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

নওগাঁ প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ ৪৯ মান্দার-৪  আসনের রাজনৈতিক মাঠ এখন সরগরম। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে চলছে নানা বিশ্লেষণ । তবে মাঠপর্যায়ে ভোটারদের তথ্য সংগ্রহ ও সাম্প্রতিক জরিপের ফলাফলে দেখা গেছে, মান্দা উপজেলার অধিকাংশ ভোটারের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন এমপি পদপ্রার্থী একরামুল বারী টিপু ।

জনমতে এগিয়ে থাকার কারণ একরামুল বারী টিপু তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজার ঘুরে দেখা গেছে, সাধারণ ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ডের কারণে একরামুল বারী টিপু একটি শক্তিশালী জনভিত্তি তৈরি করেছেন । জরিপে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দাদের মতে, তাঁর পরিচ্ছন্ন ইমেজ এবং সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়ানোর মানসিকতা তাঁকে অন্যদের চেয়ে এগিয়ে রেখেছে । জরিপ বিশ্লেষণে ভোটারদের পছন্দের পেছনে প্রধান ৩টি দিক উঠে এসেছে: তৃণমূলের সঙ্গে সংযোগ: তৃণমূলের সাধারণ মানুষের জন্য তাঁর দুয়ার সবসময় খোলা থাকে।

এছাড়া তিনি উন্নয়ন ভাবনা: এলাকার অবকাঠামো ও কৃষিভিত্তিক অর্থনীতি সংস্কারে তাঁর সুনির্দিষ্ট পরিকল্পনা । ব্যক্তিগত ইমেজ: সজ্জন ও উচ্চশিক্ষিত নেতা হিসেবে সর্বস্তরে তাঁর গ্রহণযোগ্যতা। মাঠপর্যায়ের চিত্র মান্দা উপজেলার প্রসাদপুর, সতীহাট ও দেলুয়াবাড়ি, তৈতুলিয়া,চৌবাড়িয়া এলাকার একাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা এমন একজন নেতৃত্ব খুঁজছেন যিনি এলাকার উন্নয়নে সরাসরি ভূমিকা রাখতে পারবেন । প্রসাদপুর বাজারের এক ব্যবসায়ী বলেন, “টিপু ভাই মাঠের মানুষ । তাকে যেকোনো প্রয়োজনে সহজেই পাওয়া যায় । এবারের নির্বাচনে সাধারণ মানুষের ঝোঁক তাঁর দিকেই বেশি। তরুণ ভোটারদের মধ্যেও তাঁকে নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে। ইন্টারনেটে ও সামাজিক যোগাযোগমাধ্যমেও একরামুল বারী টিপুর সমর্থনে প্রচারণা বেশ চোখে পড়ার মতো।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মান্দা আসনে ভোটের সমীকরণ সবসময়ই চমকপ্রদ। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একরামুল বারী টিপু যদি চূড়ান্ত মনোনয়ন লাভ করেন, তবে তিনি সাধারণ মানুষের বিপুল সমর্থন পাবেন বলে জরিপের ফলাফল ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে দল-মত নির্বিশেষে সাধারণ ভোটারদের একটি বড় অংশ তাঁর ওপর আস্থা রাখছেন। আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটারদের এই পছন্দ শেষ পর্যন্ত ব্যালট বাক্সে কতটা প্রতিফলিত হয়, এখন সেটাই দেখার বিষয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র টাঙ্গাইল–২ আসন
  • সিরাজগঞ্জে সংখ্যালঘু ও নারী ভোটারদের নিরাপত্তা দাবিতে মানববন্ধন
  • বান্দরবানে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তের অগ্নিসংযোগ
  • নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহবান যৌথবাহিনীর
  • নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম