শেখ মাসুম বিল্লাহ, রামপাল উপজেলা প্রতিনিধি,
জনগণ আইয়ামে জাহেলিয়াত যুগে যেতে চাই না মন্তব্য করেছেন, বাগেরহাট-৩ (রামপাল -মোংলা) সংসদীয় আসনের দলটির মনোনীত ও ১১ দলের জোটের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ। তিনি বলেছেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিজয় হবে। জনগণ আইয়ামে জাহেলিয়াত যুগে যেতে চাই না।
রবিবার বিকেলে রামপাল উপজেলার রামপাল সদর ইউনিয়নের শ্রীফলতলা নতুন মোড় চত্বরে ইউনিয়ন জামায়তে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, রামপাল মোংলার জনগণের শান্তি, নিরাপত্তা ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। কেউ ভোট কারচুপি করতে চাইলে প্রশাসনকে সাথে নিয়ে শক্ত হাতে দমন করা হবে। সবাইকে একসাথে নিয়ে ভোট কেন্দ্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে।
এ্যাডভোকেট শেখ ওয়াদুদ বলেন, দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে মোংলা–রামপাল হবে সহাবস্থানের জনপদ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। দীর্ঘদিনের অবহেলার খুলনা-মোংলার মহাসড়কে চার রেল করা হবে।তিনি আরো বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মোংলা নদীর ওপর একটি সেতু নির্মাণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
জনসভায় স্থানীয় জনতার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বক্তারা বলেন,হিন্দু ভাইয়েরা কারো দাসত্ব থাকতে চাই না।সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ ভাবে জামায়াতে ইসলামীর বিজয় সুনিশ্চিত করবে।সহিংসতা ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ভোটের মাধ্যমেই জবাব দিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্ল্যা রহমাতুল্লাহ।
এইসময় আরও উপস্থিত ছিলেন,জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ ইকবাল হোসাইন,রামপাল উপজেলা এনসিপির রামপাল উপজেলা প্রধান সমন্বয়কারী মো. মাজিদুর রহমান জুয়েল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব মল্লিক আব্দুল হাই,সেক্রেটারি মাওলানা জিহাদুল জ্জামান জিহাদ, উপজেলা যুব বিভাগের সভাপতি মো.আসাদুজ্জামান আছাদ, সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ শেরোয়ান শেখ সহ প্রমুখ।

