Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেশিরভাগ ফলাফল রাতেই পাওয়া যাবে: ইসি সানাউল্লাহ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪২ pm ১০, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

নির্বাচন কমিশন (ইসি) আশা করছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের বেশিরভাগ ফল রাতের মধ্যে জানা যাবে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হবে এবং সন্ধ্যার মধ্যে তা ভোটকেন্দ্রে পৌঁছে যাবে। সংসদীয় আসন এবং গণভোটের ফল একসাথে গণনা করা হবে। ভোটের দিন চারবার ব্রিফিং করা হবে। এছাড়া, গণভোটের ফল সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে প্রকাশ করা হবে।

সানাউল্লাহ জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯টি আসনে ভোট নেওয়া হবে, এর মধ্যে একটি আসনে ভোট স্থগিত রয়েছে। বিকেল সাড়ে চারটার পরও যদি কেন্দ্রের চৌহদ্দির মধ্যে ভোটার উপস্থিত থাকেন, তাদের ভোট গ্রহণ করা হবে। মোট প্রার্থী সংখ্যা ২,০২৮, যার মধ্যে ৮১ জন নারী। ভোট অনুষ্ঠিত হবে ৪২,৬৫৯ কেন্দ্রে, যার অর্ধেক সাধারণ এবং অর্ধেক ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ। মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখের বেশি।

ব্রিফিংয়ে বলা হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ৭ লাখ ৩০ হাজার পোস্টাল ব্যালট দেশে পৌঁছাবে। ভোট পর্যবেক্ষণে থাকবেন ৪৫,৩৩০ দেশীয় পর্যবেক্ষক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। ২,১০০ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৯৫৭ বিচারিক ম্যাজিস্ট্রেটও দায়িত্বে থাকবেন। নজরদারির জন্য ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, সঙ্গে থাকবে ড্রোন ও বডিওর্ন ক্যামেরা।

Tags: ইসি সানাউল্লাহনির্বাচন কমিশন (ইসি)
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র টাঙ্গাইল–২ আসন
  • সিরাজগঞ্জে সংখ্যালঘু ও নারী ভোটারদের নিরাপত্তা দাবিতে মানববন্ধন
  • বান্দরবানে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তের অগ্নিসংযোগ
  • নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহবান যৌথবাহিনীর
  • নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম